বুধবার   ২৭ মে ২০২৬   জ্যৈষ্ঠ ১২ ১৪৩৩   ১০ জ্বিলহজ্জ ১৪৪৭

ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা সাহিত্য উৎসব ২০২৬

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১০:১১ এএম, ২৭ মে ২০২৬ বুধবার

আগামী ২৯ মে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য থাকবে পরিচয় ও শুভেচ্ছা বিনিময় এবং সান্ধ্যভোজ।

আর ৩০ মে, শনিবার অনুষ্ঠিত হবে বাংলা সাহিত্য উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন। ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ার Washington University of Science and Technology Auditorium-এ একত্র হবেন দেশ-বিদেশের লেখক, কবি, শিল্পী, প্রকাশক, গবেষক ও সংস্কৃতিকর্মীরা—বাংলা ভাষা ও সাহিত্যের এক প্রাণবন্ত মিলনমেলায়।

এই উৎসবে অংশ নিচ্ছেন জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইন, কবি তারফিয়া ফয়জুল্লাহ, একুশে পদকপ্রাপ্ত শিল্পী রোকেয়া সুলতানা, লেখক ও গবেষক ড. আবদুন নূর, আহমদ মাজহার, আশরাফ কায়সার সহ আরও অনেক গুণী লেখক, কবি ও সংস্কৃতিজন। সেই সঙ্গে থাকছেন নন্দিত রবীন্দ্রসংগীত শিল্পী অদিতি মহসিন  মনোমুগ্ধকর পরিবেশনা । 

থাকছে সাহিত্য আলোচনা, নতুন বইয়ের মোড়ক উন্মোচন ও বই নিয়ে আলোচনা, প্রকাশকদের সাথে মুক্ত আলোচনা, লেখক-পাঠক-প্রকাশকদের আড্ডা, কবিতা, আবৃত্তি, নাটক, সংগীত, শিল্প প্রদর্শনী, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী ও সেমিনার। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে সাদাত হোসাইন এর সাথে পাঠকের সরাসরি প্রশ্নউত্তর পর্ব। 


আর বইপ্রেমীদের জন্য থাকছে বাংলাদেশের প্রথম সারির প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশ, বিদ্যাপ্রকাশ, বাতিঘর, ইউপিএল প্রথম আলো ইউএস এ র দল এবং নিউইয়র্ক থেকে আগত মুক্তধারা-র বিপুল সংগ্রহ নিয়ে বইমেলা।


বৃহত্তর ওয়াশিংটন এলাকায় বসবাসরত বাংলাভাষাভাষী লেখকদের অনেকেই সানন্দে উপস্থিত ও অংশগ্রহণ করছেন । আলোচনা-সমালোচনা থাকবেই তারপরও প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি তাদের শেকড় অন্বেষী ভাবনায় আগ্রহ তৈরি হোক বাংলা সাহিত্য উৎসবের তাৎপর্যগত মাহাত্ন ।