শনিবার   ১৬ মে ২০২৬   জ্যৈষ্ঠ ১ ১৪৩৩   ২৯ জ্বিলকদ ১৪৪৭

বাংলাদেশ ডে প্যারেডের আয়োজকদের মিট এন্ড গ্রিট

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৩৮ এএম, ১৬ মে ২০২৬ শনিবার


 
 
বাংলাদেশ ডে প্যারেডের মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠিত
 
আগামী ১৭ মে রোববার নিউইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের প্রাণকেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ ডে প্যারেড ২০২৬’।
এ প্যারেড উপলক্ষে গত বৃহস্পতিবার  মিটস এন্ড গ্রিটসের আয়োজন করে আয়োজকরা।
যৌথভাবে প্যারেডের আয়োজন করছে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন (জেবিবিএ), হিউম্যানিটি এম্পাওয়ারমেন্ট রাইটস এবং ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনাল। জ্যাকসন হাইটসের অদূরে উডসাইডের গুলশান  আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাহাদ সুলাইমান, এটর্নি মঈন চৌধুরী,  গিয়াস আহমেদ, আব্দুল আজিজ ও এফএমডি রকি।
আয়োজকরা জানান, শতাধিক বাংলাদেশি সংগঠন এই প্যারেডে অংশগ্রহণ করবে। নিউইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি ও গভর্নর ক্যাথি হোকুল প্যারেডে অতিথি হিসেবে অংশগ্রহণ করার সম্ভাবনা রয়েছে।
তারা জানান, প্রবাসে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্য নিয়ে আয়োজিত হচ্ছে এ বর্ণাঢ্য শোভাযাত্রা। আগের বছরের সফল আয়োজনের ধারাবাহিকতায় এবারের অনুষ্ঠানকে আরও বড় পরিসরে ও ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন আয়োজকরা।  প্যারেডকে কেন্দ্র করে ইতোমধ্যে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এবারের প্যারেডে নিউইয়র্ক ছাড়াও নিউজার্সি, কানেকটিকাট, পেনসিলভানিয়া, ভার্জিনিয়া ও অন্যান্য অঙ্গরাজ্য থেকে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেবেন।
প্যারেডে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, ভাষা আন্দোলন, সংস্কৃতি, লোকজ ঐতিহ্য এবং প্রবাসী বাংলাদেশিদের অবদান বিভিন্ন থিমভিত্তিক ফ্লোট, ব্যানার ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে তুলে ধরা হবে। অনুষ্ঠানে অংশ নেবে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক ও রাজনৈতিক সংগঠন।