সোসাইটির নির্বাচনে প্রার্থীতা ঘোষণা রাব্বী সৈয়দের
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৩০ এএম, ১৬ মে ২০২৬ শনিবার
আম্রেলা সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’র আসন্ন নির্বাচনে স্বতন্ত্র থেকে সাধারণ সম্পাদক পদে লড়বেন বলে জানিয়েছেন রাব্বী সৈয়দ। বুধবার তিনি এক ঘোষণায় বলেন, ‘আমি পরিবর্তনের ডাক দিতে চাই। যে পরিবর্তনে বাংলাদেশ সোসাইটি আমাদের চাওয়া পাওয়া পূরণ করবে’। আগামী নির্বাচনে বর্তমান কমিটির নির্বাচিত প্রেসিডেন্ট আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী পরিষদ লড়বে। এছাড়াও আজমল হোসেন কুনো-ফিরোজ আহমেদ পরিষদ আগামী নির্বাচনে প্রার্থীতা ঘোষণা দিয়েছে। রাব্বী সৈয়দ জানান, ‘বর্তমান ধ্যান ধারণার বাইরে গিয়ে কমিউনিটির সেবা করার জন্যই পরিবর্তনের ডাক দিয়েছি। আমি জনসংযোগ শুরুর প্রস্তুতি নিয়েছি’। রাব্বী সৈয়দ বর্তমানে জ্যামাইকা বাংলাদেশ এসোসিয়েশন (জেবিএ)-এর সাধারণ সম্পদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
