রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

গুপ্তচরবৃত্তিতে সাবেক মন্ত্রীর কারাদণ্ড

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৩৯ পিএম, ১০ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

চির বৈরী ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরাইলের এক সাবেক মন্ত্রীকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

 

বুধবার আদালতে গুপ্তচরবৃত্তি করার কথা স্বীকার করেছেন গোনেন সেগেভ।

ব্ল–মবার্গ জানায়, গোনেন ১৯৯৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ইসরাইলের জ্বালানিমন্ত্রী ছিলেন।

নাইজেরিয়ায় বসবাসের সময় তিনি ইরানের গুপ্তচর হয়ে কাজ করতেন বলে জানিয়েছে ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান সিন বেট।

গত জুনে তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়।