সোমবার   ১১ মে ২০২৬   বৈশাখ ২৭ ১৪৩৩   ২৪ জ্বিলকদ ১৪৪৭

হলিউড মাতাবেন দিশা পাটানি

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১২:৪২ এএম, ১১ মে ২০২৬ সোমবার

সিনেভুবনের তারকাদের স্বপ্ন—হলিউডের পর্দায় কাজ করে বিশ্বব্যাপী নিজেকে আলোকিত করার। এরই মধ্যে অনেক বলিউড তারকা নিজের মেধা ও কঠোর পরিশ্রম দিয়ে হলিউডের রঙিন ভুবনে দৃপ্ত পদক্ষেপ রেখেছেন। প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনের নায়িকাদের পর এবার সে তালিকায় নাম লেখাতে চেলেছেন আরেক বলিউড অভিনেত্রী দিশা পাটানি।

পর্দায় দিশা পাটানির উপস্থিতি বরাবরই উষ্ণতা ছড়ায়। শুধু পর্দাতেই নন, সামাজিকমাধ্যমেও তার সৌষ্ঠব কোমরের ঝলকানিতে শিহরিত হয় দর্শকহৃদয়। ‘হট অ্যান্ড বোল্ড’ লুকে প্রায়ই হাজির হয়ে দর্শক মাতাতে দেখা যায় ‘বাঘি’ খ্যাত তারকাকে।

এবার অ্যাকশন-থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘স্ট্যাটিগার্ডস ভার্সেস হোলিগার্ডস সাগা’ দিয়ে হলিউডে পা রাখতে চলেছেন এই সুন্দরী। থ্রিলারটির প্রথম কিস্তি ‘দ্য পোর্টাল অব ফোর্স’র মাধ্যমে তিনি হাজির হবেন বোল্ড লুকে।

জানা গেছে, সিনেমায় প্রধান চরিত্র ‘জেসিকা’র ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাকে। এরই মধ্যে মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার।

হলিউডে কাজ করার অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্ব্সিত দিশা বলেন, ‘গল্প বলার কোনো বিশেষ ভাষা বা দেশের কোনো নির্দিষ্ট সীমারেখা নেই। আমি সবসময় অ্যাকশন ঘরানার ছবি ভালোবাসি।’

তিনি আরও বলেন, ‘এই প্রজেক্টের ট্রেলার লঞ্চের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করেছি। প্রথম আন্তর্জাতিক কাজের এক অসাধারণ অভিজ্ঞতার চরম উত্তেজনার পাশাপাশি খানিকটা ভয়ও কাজ করছিল। তবে একজন অভিনেত্রী হিসেবে নিজেকে নতুনভাবে আবিষ্কার করার একটা বিরাট সুযোগ পেয়েছি।’

এবার দর্শকের অপেক্ষার পালা—প্রিয়াঙ্কা-দীপিকার পর হলিউডের বিস্তৃত অঙ্গনে কেমন করেন বলিউড হট-ক্রেজ দিশা পাটানি।