শনিবার   ০৯ মে ২০২৬   বৈশাখ ২৫ ১৪৩৩   ২২ জ্বিলকদ ১৪৪৭

আজকাল ব্যস্থাপনা সম্পাদকের জন্মদিন পালিত

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৫:৩১ এএম, ৯ মে ২০২৬ শনিবার

 

 
সাপ্তাহিক আজকালের ব্যবস্থাপনা সম্পাদক, গোল্ডেন এজ হোমকেয়ারের ভাইস প্রেসিডেন্ট ও প্রবাসের জনপ্রিয় কন্ঠশিল্পী রানো নেওয়াজের জন্মদিন গত ৫মে জ্যাকসন হাইটস্থ গোল্ডেন এজ হোমকেয়ার কার্যালয়ে পালন করা হয়েছে।
গোল্ডেন এজ হোম কেয়ার ও এনওয়াই ইন্স্যুরেন্সের পরিবার, শিল্পী সমাজ, সাহিত্যিক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যবসায়ীরা ও কমিউনিটি ব্যাক্তিত্বরা ফুল দিয়ে রানো নেওয়াজকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এসময় সবই মিলে আনন্দ উৎসবের মধ্যে দিয়ে কেক কেটে জন্মদিন উৎযাপন করেন।

এছাড়া একই দিন গুলশান টেরেসে অনুষ্ঠিত নিউইয়র্ক বাংলাদেশি-আমেরিকান লায়ন্স ক্লাবের সভায় উপস্থিত লায়নরা সম্মিলতিভাবে কেক কেটে রানো নেওয়াজের জন্মদিন উৎযাপন করেন। রানো নেওয়াজ ক্লাবটির আগামী নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।
রানো নেওয়াজ ও তাঁর স্বামী গোল্ডেন এজ হোম কেয়ারের সিইও শাহ নেওয়াজ প্রবাসে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ। তারা একসাথে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশ নিয়ে থাকেন এবং কমিউনিটির বিভিন্ন কল্যাণজনক প্রচেষ্টায় পৃষ্ঠপোষকতা করেন।
 
             প্রবাসের কন্ঠশিল্পী হিসেবে পরিচিত মুখ রানো নেওয়াজ বিভিন্ন অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন। তার জন্মদিনে কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষজন ব্যাক্তিগতভাবে শুভেচ্ছা জানানো পাশাপাশি সামাজিক যোগযোগ মাধ্যমেও শুভেচ্ছা জানান। তারা শুভেচ্ছা জানানো পাশাপাশি ব্যক্তি, পারিবারিক, সামাজিক ও ব্যবসায়ীক ক্ষেত্রে রানো নেওয়াজ ও তার পরিবারের কল্যান কামনা করেন।
জন্মদিনে সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রানো নেওয়াজ ও তার স্বামী শাহ নেওয়াজ। তারা  সবাইকে তাদের পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য দোয়া চান।