একদিনে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ১৭
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৮:২০ এএম, ৫ মে ২০২৬ মঙ্গলবার
সারাদেশে একদিনে হামও উপসর্গে মৃত্যু ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ৪৫৬ জনের শরীরে হাম ও হামের উপসর্গ পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ২৫৯ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রে জানা গেছে, হামের উপসর্গ নিয়ে একদিনে ঢাকায় ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে চট্টগ্রামে হামের উপসর্গে ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রামে হামে একজন করে আরও ২ জনের মৃত্যু হয়েছে।
এদিকে একদিনে সারাদেশে নতুন করে ১৫৪ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ১ হাজার ৩০২ জনের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত মোট ৪১ হাজার ৩২৫ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ৫ হাজার ৪৬৭ জনের হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে , গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ২৮ হাজার ৮৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২৫ হাজার ১৫১ জন।
