পলাতক আসামি রন হক সিকদারের মৃত্যু
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৭:৪২ এএম, ৫ মে ২০২৬ মঙ্গলবার
সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইতে অবস্থিত মেডিক্লিনিক পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিতর্কিত ব্যবসায়ী রন হক সিকদার।
গত একসপ্তাহ আগে লিভার সংক্রান্ত জটিলতায় তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
সোমবার (৪ মে) বাংলাদেশ সময় বিকাল ৪টা ২০ মিনিটে, দুবাই সময় দুপুর ২.২০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।
উল্লেখ্য ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সাবেক এই পরিচালক ও তার ভাই রিক হক সিকদারের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে বেশ কয়েকটি মামলা বাংলাদেশে চলমান রয়েছে।
শেখ হাসিনার আমলে ব্যাংকের এমডি ও ডিএমডি পদমর্যাদার কর্মকর্তাদের অপহরণ, অস্ত্র প্রদর্শন ও মারধর করা সহ একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
গ্রেফতার এড়াতে তিনি থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতের রেসিডেন্ট ভিসা নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন।
