আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রতিবাদে ওয়াশিংনে বিক্ষোভ
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৪৮ এএম, ২ মে ২০২৬ শনিবার
ওয়াশিংটন ডিসির স্টেট ডিপার্টমেন্টের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ।গত ৩০শে এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১টায় ওয়াশিংটন ডিসির স্টেট ডিপার্টমেন্টের সামনে বাংলাদেশে অসাংবিধানিক পাতানো নির্বাচনে নির্বাচিত সংসদে বাংলাদেশ আওয়ামীলীগকে নিষিদ্ধের আইন পাশের প্রতিবাদে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ,নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ,নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ,আওয়ামী যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ,মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগ দিতে নেতা কর্মীরা বাস যোগে রাজধানী ওয়াশিংটন ডিসির স্টেট ডিপার্টমেন্টের সামনে সমবেত হন। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে এ রিপোর্ট পাঠিয়েছেন শেখ শফিকুর রহমান।
স্টেট ডেপার্টমেন্টের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি ডাঃ মাসুদুল হাসান,নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সভাপতি রফিকুর রহমান, সোলায়মান আলী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক শাবান মাহমুদ, সহসভাপতি সাখাওয়াত হোসেন চঞ্চল,সাধারন সম্পাদক ইমদাদ চৌধুরী,নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান,সাধারন সম্পাদক শাহীন আজমল,স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইকবাল হোসেন,সাধারন সম্পাদক সৈয়দ কিবরিয়া জামান,মহিলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপিকা মমতাজ শাহনাজ মোহাম্মদ হামিদ, ভার্জিনিয়া আওয়ামী লীগ সভাপতি জি আই রাসেল, যুবলীগ নেতা মিজানুর রহমান চৌধুরী,মাহমুদুর রহমান,এডভোকেট আব্দুর রকিব মন্টু,ছাত্রলীগ নেতা রায়হান মাহমুদ,হৃদয় মিয়া, ব্রঙ্কস আওয়ামীলীগ সভাপতি আব্দুল মুহিত,নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান প্রমূখ।
স্টেট ডিপার্টমেন্টের সামনে নেতা কর্মীরা বিভিন্ন শ্লোগান দেন এবং আওয়ামীলীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবী জানান।
সভাপতির বক্তব্যে ড.সিদ্দিকুর রহমান বলেন আমরা স্টেট ডিপার্টমেন্টের কাছে ড.ইউনুছের অসাংবিধানিক পাতানো নির্বাচনের নির্বাচিত সংসদে আওয়ামী লীগকে নিষিদ্ধের তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এই আইন বাতিলের জোড় দাবী জানাচ্ছি।
পরে ড.সিদ্দিকুর রহমান ও আব্দুস সামাদ আজাদ স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন।
