রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

বিশ্বের সেরা ধনীর বিবাহবিচ্ছেদ

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:২৪ পিএম, ১০ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

বিশ্বের শীর্ষ ধনী অ্যামাজন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেফ বেজোসের (৫৪) বিবাহবিচ্ছেদ ঘটছে। বুধবার টুইটারে এ খবর জানা যায়।

এতে জানানো হয়, ২৫ বছর সংসারের পর স্ত্রী ম্যাকেনজির সঙ্গে বিচ্ছেদ হতে চলেছে বেজোসের।

এক বিবৃতিতে বলা হয়, অনেকদিন ধরেই আলাদা থাকার পর এখন তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। এখন দুজনই জীবনটা বন্ধুর মত করে কাটাতে চান।

ম্যাকেনজি-বেজোস ১৯৯৩ সালে বিয়ে করেছিলেন। জেফ বেজোসের সম্পদের পরিমাণ বর্তমানে ১৩ হাজার ৭শ’কোটি ডলার।