শনিবার   ২৫ এপ্রিল ২০২৬   বৈশাখ ১১ ১৪৩৩   ০৮ জ্বিলকদ ১৪৪৭

শাহ নেওয়াজ লায়ন্সের ফার্স্ট ভাইস গর্ভনর নির্বাচিত

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১২:০৪ এএম, ২৫ এপ্রিল ২০২৬ শনিবার


 
মাল্টিপল ডিস্ট্রিক্টস এমডি ২০ কনভেনশনে লায়নস ডিস্ট্রিক্ট ২০-আর ২ এর  ফার্স্ট ভাইস গর্ভনর নির্বাচিত হলেন সাপ্তাহিক আজকাল সম্পাদক ও গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট লায়ন শাহ নেওয়াজ। এই কনভেনশন এমডি ২০ নামে পরিচিত। এতে ১১টি ডিস্ট্রিক্ট অংশ নেয়।  নিউইয়র্কের আপস্টেটের সিরাকুজ শহরের ম্যারিয়ট সিরাকুজ হোটেলে লায়নের  ৪১টি ক্লাবের কর্মকর্তা ও প্রতিনিধিদের সরাসরি ভোটে তিনি নির্বাচিত হয়েছেন। তার সাথে গর্ভনর ও  সেকেন্ড ভাইস গর্ভনর নির্বাচিত হয়েছেন যথাক্রমে নিনা স্মিথ ও গ্যাব্রিয়ালা র‌্যামেজিও।।
গত ১৭-১৯ এপ্রিল ৩ দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ৩০ জনের মতো ডেলিগেট ও ক্লাব সদস্য অংশ নেন। সম্মেলনের হোটেল লবি বাংলাদেশিদের পদচারনায় ছিল মুখরিত। লবিতে ফার্স্ট ভাইস গর্ভনর পদপ্রার্থী বাংলাদেশি শাহ নেওয়াজের ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন শোভা পাচ্ছিল। বাংলাদেশি ক্লাবের উপদেষ্টা রানো নেওয়াজের আতিথেয়তায় সবাই ছিলেন ভ্যাকেশন মুডে। প্রথম ২ দিন সম্মেলনের রুটিন ওয়ার্কের পর ১৯ এপ্রিল রোববার সকালে নির্বাচন অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ১৬ জন ডেলিগেট সহ মোট ৬৩ জন ডেলিগেট ভোটাধিকার প্রয়োগ করেন। ডিস্ট্রিক্টের ৪১টি ক্লাবের ডেলিগেটদের গোপন ব্যালটে শাহ নেওয়াজ ফার্স্ট ভাইস গর্ভনর নির্বাচিত হন। দুপুর ১টার দিকে মুর্হুমুহ করতালির মধ্যে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ২০২৬ সালে ওয়াশিংটন ডিসিতে পরবর্তী এমডি ২০ কনভেনশন অনুষ্ঠিত হবে। সেখানে শাহ নেওয়াজ গর্ভনর নির্বাচিত হবেন। 
এ সম্মেলনে বাংলাদেশিদের মধ্যে ডেলিগেট হিসেবে যোগ দিয়েছিলেন বিদায়ী গর্ভনর আসেফ বারী টুটুল, সাবেক সেকেন্ড ভাইস গর্ভনর লায়ন শাহ নেওয়াজ, রানো নেওয়াজ, আহসান হাবিব, রকি আলিয়ান, জেএফএম রাসেল, নিশান রহিম, হাসান জিলানী, নুরুল আজিম,মাসুদ রানা তপন, মুনমুন হাসিনা বারী, এফএমডি রকি, সাইফুল ইসলাম, অনিক রাজ, আবু বকর সিদ্দিক, আব্দুর রশীদ বাবু, বেলাল আহমেদ, বদরুদ্দোজা সাগর, আফরোজা ইসলাম, আজাজুল ইসলাম ও হাবিবুল বাহার।
  
গত ২১ এপ্রিল নিউইয়র্ক সিটির বিভিন্ন সংগঠন ও বিশিষ্ঠ ব্যক্তিবর্গ শাহ নেওয়াজের অফিসে এসে এই বিজয়ে তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান।