রোববার   ১৯ এপ্রিল ২০২৬   বৈশাখ ৫ ১৪৩৩   ০২ জ্বিলকদ ১৪৪৭

বাড়লো জ্বালানি তেলের দাম

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৭:১৮ এএম, ১৯ এপ্রিল ২০২৬ রোববার

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অকটেনের মূল্য বেড়ে প্রতি লিটার ১৪০ টাকা এবং পেট্রোলের মূল্য ১৩৫ টাকা বৃদ্ধি করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এই মূল্য সমন্বয়ের কথা জানানো হয়। পুনর্নির্ধারিত এই দাম আগামীকাল থেকে সারাদেশে কার্যকর হবে।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে দেশের বাজারেও এই দাম সমন্বয় করা হয়েছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি লিটার অকটেন ১৪০.০০ টাকা এবং পেট্রোল ১৩৫.০০ টাকা মূল্যে বিক্রি হবে।

একইসঙ্গে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫.০০ টাকা ও কেরোসিনের দাম প্রতি লিটার ১৩০.০০ টাকা  করা হয়েছে। 

মূল্যবৃদ্ধির আগে ভোক্তাপর্যায়ে প্রতি লিটার ডিজেলের মূল্য ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, কেরোসিন ১১২ টাকা ও পেট্রোলের মূল্য ১১৬ টাকা ছিল।