লায়ন মাল্টিপল ডিস্ট্রিক্ট কনভেনশন শুরু আজ
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:১০ এএম, ১৮ এপ্রিল ২০২৬ শনিবার
লায়ন মাল্টিপল ডিস্ট্রিক্ট ২০ স্টেট কনভেনশন শুরু হচ্ছে শুক্রবার ১৭ এপ্রিল। নিউইয়র্কের আপস্টেট সিরাকুজের ম্যারিয়ট হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ডিস্ট্রিক্ট গর্ভনর, ফার্স্ট ভাইস গর্ভনর ও সেকেন্ড ভাইস গর্ভনর নির্বাচিত হবেন। আজকাল সম্পাদক ও বর্তমান সেকেন্ড ভাইস গর্ভনর শাহ নেওয়াজ প্রথম ভাইস গর্ভনর নির্বাচিত হতে যাচ্ছেন। এই সম্মেলনে নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের উল্লেখযোগ্য সদস্য যোগ দেবেন।
