শনিবার   ১৮ এপ্রিল ২০২৬   বৈশাখ ৪ ১৪৩৩   ০১ জ্বিলকদ ১৪৪৭

কমিউনিটির সেবায় গ্রি-ম্যাকানিকাল

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:০৩ এএম, ১৮ এপ্রিল ২০২৬ শনিবার


 
 
এয়ারকন্ডিশন এবং হিটিং সিস্টেমে সিটি কর্তৃপক্ষ প্রয়োজনীয় আর্থিক অনুদান দিচ্ছে। আর এতে সহায়তা দিচ্ছেন গ্রি-মেকানিক্যালের  তোফায়েল চৌধুরী লিটন। তার ব্যবসায় প্রতিষ্ঠান গ্রি-ম্যাকানিকালের মাধ্যমে অন্যান্য কমিউনিটির মতো স্থানীয় বাংলাদেশী কমিউনিটিকেও সেবা প্রদান করছেন। বাংলাদেশীরা ব্যাপকহারে সেবা নিচ্ছেন ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ থেকে। প্রতিষ্ঠানটির উন্নতমানের, অত্যাধুনিক ও পরিবেশসম্মত এয়ারকন্ডিশন এবং হিটিং সিস্টেম সেবা ইতোমধ্যে বিশ্বস্থতা অর্জনে সক্ষম হয়েছে।
ইয়াংকার্সে অবস্থিত বাংলাদেশি মালিকানাধীন এই বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠানটি তাদের কর্ম ও সেবায় গত কয়েক বছরে নিউইয়র্ক বাংলাদেশি কমিউনিটি ছাড়াও যুক্তরাষ্ট্রের মূলধারায় অর্জন করেছে ব্যাপক সুনাম। নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান বিশিষ্ট ব্যবসায়ী ও মূলধারার রাজনীতিক তোফায়েল চৌধুরী লিটনের মালিকানাধীন ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ সরকারি অনুদানে এয়ারকন্ডিশন এবং হিটিং স্থাপনের সুবিধা দিচ্ছে।

 

প্রবাসী বাংলাদেশীরা নানাবিধ ব্যবসায়ে সম্পৃক্ত থাকলেও বড় ধরণের ইলেকট্রোনিক ব্যবসায় প্রতিষ্ঠান নেই বললেই চলে। সেদিক থেকে তোফায়েল চৌধুরী লিটন বলতে গেলে পাইওনিয়ার। নিউইয়র্ক সিটি সংলগ্ন ওয়েস্ট চেস্টার কাউন্টির ইয়ংকার্সে ছোট ২ ভাইকে সাথে নিয়ে ৬ বছর আগে ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ চালু করেন তোফায়েল চৌধুরী লিটন।

গ্রি-ম্যাকানিকাল বিনামূল্যে এয়ারকন্ডিশন এবং হিটিং সিস্টেম সংযুক্ত করে দিচ্ছে গ্রাহকদেরকে। একই সাথে দিচ্ছে ১০ বছরের গ্যারান্টি। ফলে কোন ধরণের সমস্যা হলে তাৎক্ষণিক মেরামতের সুবিধা পাচ্ছেন গ্রাহকরা। এয়ারকন্ডিশন এবং হিটিং সিস্টেম ছাড়াও ঘরে কাপড় শুকানোর জন্য দিচ্ছে ফ্রি ড্রয়ার। যে কেউ এই ফ্রি ড্রয়ার সংগ্রহ করতে পারেন।

তোফায়েল চৌধুরী জানান, বর্তমানে নিউইয়র্ক সিটি থেকে প্রতি পরিবারকে ৮ থেকে ১০ হাজার ডলার রিবেট দেয়া হচ্ছে। ব্যবসা প্রতিষ্ঠানের জন্যেও অনুদানের আগাম বুকিং দিতে পারেন। সংশ্লিষ্ট সবার উচিত এই সুবর্ণ সুযোগ গ্রহণ করা। এজন্য তারা এখনই যোগাযোগ করতে পারেন।

এদিকে বাসা-বাড়িতে এয়ারকন্ডিশন এবং হিটিং সিস্টেম স্থাপনের এই সরকারী অনুদান খুব শিগগিরই বন্ধ হয়ে যেতে পারে এমন তথ্য জানিয়ে ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’র কর্ণাধার তোফায়েল চৌধুরী বলেন, আমরা জানতে পেরেছি এ বছরের শেষে বন্ধ হওয়ার আলোচনা চলছে। সরকারি অনুদানে ব্যবসায় প্রতিষ্ঠান ও বাসা-বাড়িতে হিটিং ও এসি স্থাপনের সুবিধা শেষের আগেই সিটির বাসা-বাড়ি মালিকদের প্রতি আগাম বুকিং দেয়ার আহবান জানাচ্ছি।তিনি বলেন,এয়ারকন্ডিশন এবং হিটিং সিস্টেম স্থাপন করে মুক্তি পেতে পারেন বয়লার সিস্টেম থেকে এবং সাশ্রয় করতে পারেন অতিরিক্ত বিল।

প্রবাসী বাংলাদেশি কমিউনিটিকে সহযোগিতা বা সেবা প্রদানের উদ্দেশ্যে ৬ বছর আগে নিউইয়র্কের ইয়াংকার্সে এই প্রতিষ্ঠান চালু করেন তোফায়েল চৌধুরী। তাদের কেন্দ্রিয় অফিস বা প্রতিষ্ঠান ইয়াংকার্সে হলেও নিউইয়র্কের সর্বত্র এই কাজ করেন তারা। লং আইল্যান্ড এবং ওয়েস্টচেস্টার কাউন্টিতেও রয়েছে অফিস। বলা চলে অনেকটা বিনা অর্থে এই সিস্টেম লাগিয়ে দিচ্ছেন তিনি। সেই সঙ্গে দিচ্ছেন ১০ বছরের গ্যারান্টি-ওয়্যারেন্টি। আরো রয়েছে বিক্রয়োত্তর সেবা। তিনি বলেন, বাংলাদেশী কমিউনিটির যারা এখনও বাসায় হিটিং এন্ড কুলিং সিস্টেম লাগাননি তারা এখনি তা নিতে চাইলে আমরা পেতে সাহায্য করব। সবকিছুর দাম বাড়লেও হিটিং এন্ড কুলিং সিস্টেম আমরা এখনো আগের দামেই রেখেছি। আমাদের স্টক সীমিত। সময়ও সীমিত। এখনো এই সুযোগ যারা গ্রহণ করেননি, তাদের আগাম বুকিং দেয়ারও আহবানও জানান তিনি।

বৃহত্তর সিলেটের সন্তান ও সফল ব্যবসায়ী তোফায়েল চৌধুরী জানান, এটি মূলত নিউইয়র্ক সিটির প্রজেক্ট। এই প্রজেক্ট চালু করা হয় নিউইয়র্ক সিটিতে গ্রিন সিটি করার পরিকল্পনার অংশ হিসেবে। অন্য কমিউনিটির লোকজন গ্রহণ করছে এই সুযোগ। তিনি বলেন, এই সিস্টেম চালুর জন্য প্রয়োজন শুধু একজন বাড়ির মালিক বা ব্যবসায়ীর সিদ্ধান্ত নেওয়া। সিদ্ধান্ত নেওয়ার পর আমরাই নিজেদের লোক দিয়ে সিটির অর্থায়নের ব্যবস্থা সহ সবকিছু বাস্তবায়ন করি।

‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ মূল প্রতিষ্ঠান সংলগ্ন ৮ হাজার বর্গফুর্টের নতুন একটি ওয়ার হাউজ ক্রয় করেছে বলে জানান তোফায়েল চৌধুরী লিটন। প্রতিষ্ঠানটি পরিচালনায় তোফায়েল চৌধুরী লিটনকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন তার দু’ই অনুজ সাইমন চৌধুরী ও ফরহাদ চৌধুরী।