রোববার   ২৬ জুলাই ২০২৬   শ্রাবণ ১১ ১৪৩৩   ১০ সফর ১৪৪৮

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৭:৪২ এএম, ১৬ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার

একদিনে সারা দেশে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি দুইজনের হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও সন্দেহভাজন মিলিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে মোট ৩২ জনের মৃত্যু হয়েছে, আর সন্দেহভাজন হামে মৃত্যুর সংখ্যা ১৬৬ জন।

একই সময়ে দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৭৩ জন এবং সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ১৬১ জন। এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ৩১৮ জন এবং চিকিৎসা শেষে ৯ হাজার ৭৭২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।