শুক্রবার   ১০ এপ্রিল ২০২৬   চৈত্র ২৭ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৭

সোসাইটির নির্বাচনে ৩ সিলেটির লড়াই!

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৪:৪৩ পিএম, ১০ এপ্রিল ২০২৬ শুক্রবার


    
 
বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনকে ঘিরে নড়েচড়ে উঠছে কমিউনিটি। সংবিধান অনুসারে আগামী অক্টোবওে এ নির্বাচন হবার সম্ভাবনা। ইতোমধ্যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে।সম্ভাব্য প্রার্থীরা ভোটার সংগ্রহ করতে মাঠে নেমেছেন। এবারের নির্বাচনের উল্লেখযোগ্য দিক হলো নির্বাচিত কমিটি ৩ বছরের মেয়াদে কাজ করবেন। এতদিন ছিল ২ বছরের কমিটি।
বর্তমান কমিটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সহ অধিকাংশ সদস্য নির্বাচনে অংশ নেবেন বলে শোনা যাচ্ছে। ২ বা ১ জন বর্তমান কমিটি থেকে নির্বাচন না করতে পারেন। সভাপতি  পদে ৩ জনের নাম শোনা যাচ্ছে। তারা হলেন বর্তমান সভাপতি আতাউর রহমান সেলিম, সাবেক সভাপতি আজমল হোসেন কুনু ও সাবেক ট্রাস্টি বোর্ড সদস্য ওয়াসি চৌধুরী। একটি বিষয় লক্ষণীয় এই ৩ জন প্রার্থীই বৃহত্তর সিলেটের বাসিন্দা।আতাউর রহমান সেলিম নির্বাচন করবেন এমন কথা প্রতিবেদককে জানিয়েছেন। আজমল হোসেন কুনুর শুভাকাংখিরা তার প্রার্থীতার কথা বলছেন। বৃহস্পতিবার প্রতিবেদককে তিনি বলেন, চিন্তাভাবনা করছি। সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেব। আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনও নেই নাই। ওয়াসি চৌধুরী প্রতিবেদককে বলেন, ট্যাক্স সিজন হওয়ায় ভীষণ ব্যস্ত। শুভাকাংখিরা বলছেন নির্বাচন করতে। ১৫ এপ্রিলের পর সভার সাথে আলোচনা করবো। সবকিছু অনুকুলে থাকলে প্রার্থীতা ঘেষণা করবো আনুষ্ঠানিকভাবে। 
সাধারন সম্পাদক পদে বর্তমান সাধারন সম্পাদক মোহাম্মদ আলী নির্বাচন করবেন তা নিশ্চিত। নতুন নাম এসেছে ২ জনের। সাবেক যুগ্ম সাধারন সম্পাদক বাবুল চৌধুরী ও বর্তমান কমিটির কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূঁইয়া।