রোববার   ০৫ এপ্রিল ২০২৬   চৈত্র ২২ ১৪৩২   ১৭ শাওয়াল ১৪৪৭

হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৬:২৬ পিএম, ৫ এপ্রিল ২০২৬ রোববার

সারা দেশে হামের উপসর্গ নিয়ে এক দিনে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৪ জন আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ (রোববার, ৫ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় হামের উপসর্গ নিয়ে এসব মৃত্যু ও সংক্রমণের ঘটনা ঘটেছে।

এ নিয়ে গত ২১ দিনে হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১৩ জনে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি দ্রুত টিকাদান কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানিয়েছে।