মঙ্গলবার   ০১ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ১৬ ১৪৩৩   ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

মার্কিন প্রযুক্তি কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:০০ এএম, ১ এপ্রিল ২০২৬ বুধবার

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটি সংশ্লিষ্ট কোম্পানির কর্মী ও আশপাশে থাকা লোকজনকে দ্রুত সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

আইআরজিসি বিবৃতির বরাত দিয়ে ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও নজরদারিতে যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি (আইসিটি) ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই এসব প্রতিষ্ঠানকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, ১৫টির বেশি কোম্পানিকে লক্ষ্য করা হতে পারে। এর মধ্যে বোয়িং, টেসলা, মেটা, গুগল ও অ্যাপলের নাম উল্লেখ করা হয়েছে। 

আইআরজিসি সতর্ক করে বলেছে, স্থানীয় সময় আগামীকাল রাত আটটা থেকে এসব হামলা শুরু হতে পারে। 

এ হুমকির পর সংশ্লিষ্ট অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: আল-জাজিরা