জ্যামাইকায় জীবনের বার্ষিক ইফতার ডিনার
আজকাল ডেস্ক
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৮:৫৭ পিএম, ২০ মার্চ ২০২৬ শুক্রবার
নিউইর্য়কের কুইন্সে বসবাসরত বাংলাদেশি অফিসারদের অন্যতম সংগঠন জ্যামাইকা ইন্টিগ্রেডেট বাংলাদেশি অফিসার্স নেটওয়ার্ক (জীবন) এর উদ্যোগে বার্ষিক ইফতার ডিনার অনুষ্ঠিত হয়েছে । গত ১৩ মার্চ (শুক্রবার) জ্যামাইকার হিলসাইডে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটির সুপরিচিত মুখ ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক লিডার এটর্নী মঈন চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন মেয়র অফিসের চীফ এডমিনিস্ট্রেটিভ অফিসার মীর বাশার, ভালোর প্রতিষ্ঠাতা সি.ই.ও শাহরিয়ার রহমান, অবসরপ্রাপ্ত ডিটেক্টিভ মাসুদুর রহমান, অক্সিলিয়ারি পুলিশ ক্যাপ্টেন সাঈদ আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সার্জেন্ট মেহেদী মামুন ও অফিসার মামুন সর্দার। আরও উপস্থিত ছিলেন সার্জেন্ট হোসাইন, ট্রাফিক সুপারভাইজার অনিক ইসলাম, অফিসার মাকিজ, আহসান, লোকাল ১১৮২ এর কুইন্স-ব্রংক্স ডেলিগেট পঙ্কজ রয়সহ সংগঠনটির অন্যান্য সদস্য, ব্রংক্স ব্রাদারহুড এবং আমেরিকান বাংলাদেশি ল’এনফোর্সমেন্ট সোসাইটির সদস্যরা ।
বৈরী আবহাওয়া স্বত্তেও বিপুল সংখ্যক সদস্য ও অতিথিদের উপস্থিতিতে জমজমাট হয়ে উঠেছিল অনুষ্ঠানটি । অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি এনওয়াইপিডির ১০৪ প্রিসিঙ্কটের ডেপুটি ইন্সপেক্টর কারাম চৌধুরী ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত ডিটেক্টিভ রাসিক মালিক।
প্রধান অতিথির বক্তব্যে এটর্নী মঈন চৌধুরী বলেন, পবিত্র রমজান মাসে জীবনের ইফতার ডিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত। শক্তিশালী কমিউনিটি বিনির্মানে জীবনের এমন উদ্যোগ মাইলফলক হয়ে থাকবে এবং কমিউনিটির সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করে তুলবে।
বিশেষ অতিথির বক্তব্যে ভালোর প্রতিষ্ঠাতা ও সি.ই.ও শাহরিয়ার রহমান বলেন , জ্যামাইকা ও আশেপাশে নেইবারহুডগুলোতে বসবাসরত বাংলাদেশি অফিসারদের এ আয়োজনের মধ্য দিয়ে কমিউনিটির সাথে সংগঠনটির সম্পর্কের উন্নয়ন তথা সম্প্রীতির বন্ধন কমিউনিটির জন্য অত্যন্ত সুফল বয়ে আনবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মীর বাশার, রাসিক মালিক, মাসুদুর রহমানসহ আরও অনেকে। বক্তারা শক্তিশালী কমিউনিটি গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সংগঠনটির সভাপতি ডেপুটি ইন্সপেক্টর কারাম চৌধুরী জানান, জ্যামাইকা ও তার আশেপাশের এলাকায় বাংলাদেশি কমিউনিটিতে বসবাসরত অফিসারদের প্রতি দায়বদ্ধতা থেকে জীবনের পথচলা শুরু । সংগঠনটির সদস্যরা ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সর্ম্পক বজায় রাখতে অতীতেও বিভিন্ন সফল উদ্যোগ নিয়েছিল এবং এর ধারাবাহিকতায় আজকের ইফতার মাহফিলের আয়োজন । সমাপনী বক্তব্য তিনি উপস্থিত অতিথি, স্বেচ্ছাসেবী ও সহযোগী সকলকে ধন্যবাদ জানান ।
