শনিবার   ২১ মার্চ ২০২৬   চৈত্র ৬ ১৪৩২   ০২ শাওয়াল ১৪৪৭

খালেদা জিয়ার মাগফেরাত কামনায় বিএনপির দোয়া অনুষ্ঠান

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৮:৩৩ পিএম, ২০ মার্চ ২০২৬ শুক্রবার


 
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদি দলের (বিএনপি) সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছে নিউ ইয়র্ক স্টেট বিএনপি। গত ১৭ মার্চ জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ। নিউইয়র্ক স্টেট বিএনপি'র সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন দেশ ও গণতন্ত্রের জন্য  আপসহীন নেত্রী। জাতির ক্রান্তিলগ্নে তিনি দুই দুইবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে দেশকে সংকটের থেকে উত্তোরণ করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে তিনি দেশের সুষম উন্নয়ন করে বৈষম্য ও দারিদ্র্য নিরসনে কাজ করেছেন। স্বৈরাচার সরকারের নির্যাতনে তিনি ধীরে ধীরে মৃত্যুর মুখে পতিত হন। বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার মতো দ্বিতীয় কোন নারী আর কখনো আসবেন না।
অনুষ্ঠানে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যসহ দেশের স্বাধীনতা যুদ্ধ, গণতান্ত্রিক আন্দোলন, ও সর্বশেষ জুলাই আন্দোলনের নিহতদের আত্মার মাগফরাত কামনা করেন।
অনুষ্ঠানে ইফতারে পূর্বে দোয়া পরিচালনা করেন স্টেট বিএনপি'র সভাপতি অলিউল্লা আতিকুর রহমান অন্যদের মধ্যে যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আক্তার হোসেন বাদলসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।