শনিবার   ১৪ মার্চ ২০২৬   ফাল্গুন ২৯ ১৪৩২   ২৫ রমজান ১৪৪৭

বিয়ানীবাজার সমিতির সম্পাদক অপুর পিতার ইন্তেকাল

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৪৯ এএম, ১৪ মার্চ ২০২৬ শনিবার


 
যুক্তরাষ্ট্রস্থ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল আলম অপুর পিতা মোঃ রিয়াজ উদ্দিন বুধবার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি লং আইল্যান্ডের জুইস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। বৃহস্পতিবার  নিউইয়র্কের ওজনপার্কস্থ আল আমান মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।এতে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী, জালালাবাদ  এসোসিয়েশনের সভাপতি বদরুল খান, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রোকন হাকিম ও  সাবেক সভাপতি আজমল হক কুনু সহ কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশ নেন।  বিকেলে লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়াল কবরস্থানে তাকে সমাহিত হরা হয়।  সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের পুরুষপাল গ্রামে তার জন্ম। দীর্ঘদিন ধরে তিনি  নিউইয়র্কের জ্যামাইকায় বসবাস করছিলেন। । 
বাংলাদেশ সোসাইটি, বিয়ানীবাজার সমিতি ও শাহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।