রোববার   ২১ জুন ২০২৬   আষাঢ় ৮ ১৪৩৩   ০৫ মুহররম ১৪৪৮

কমিউনিটির সেবায় বাংলা ট্রাভেলস

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:১৬ এএম, ৮ মার্চ ২০২৬ রোববার


  

 
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও রমজানের পবিত্রতা উদযাপন করতে গ্রাহক ও শুভানুধ্যায়ীদের জন্য ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে  ট্রাভেল এজেন্সি বাংলা ট্রাভেলস। গুলশান টেরেসে আয়োজিত গত ১ মার্চ সন্ধ্যায় এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
ইফতার মাহফিলে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও সিইও বেলায়েত হোসাইন বেলাল বলেন, আমাদের অনেক গ্রাহক আজকের দিনে আমাদের সঙ্গে যুক্ত; তাদের সন্তানরাও এখন আমাদের গ্রাহক। আমি সবসময় চেষ্টা করি যাতে সবাইকে সর্বোচ্চ মানের সেবা দেওয়া যায়। মানুষ যেন সন্তুষ্ট হয়, সেটাই আমার মূল উদ্দেশ্য। 
তিনি জানান, বাংলা ট্রাভেলস বছরে প্রায় বিশ মিলিয়ন ডলারের ব্যবসা পরিচালনা করে। এটি প্রমাণ করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অর্থনৈতিক সক্ষমতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, ভারত উপমহাদেশের ট্রাভেল ব্যবসায় প্রায় নিরানব্বই শতাংশের দখল প্রতিবেশী রাষ্ট্রের প্রতিনিধিদের হাতে, তবুও আমরা আমাদের অবস্থান ধরে রাখতে পেরেছি। এটি সম্ভব হয়েছে আমাদের গ্রাহক, কর্মচারী ও পরিবারের সমর্থনে, যারা ছাড়া আমাদের সফলতা সম্ভব হতো না। 
ইফতার মাহফিলে উপস্থিত প্রবাসীরা বলেন, বাংলা ট্রাভেলস আমাদের জন্য শুধুই একটি ট্রাভেল এজেন্সি নয়, বরং এটি একটি পরিবার। তাদের সার্ভিস অত্যন্ত মানসম্মত এবং সব সময় গ্রাহকদের সুবিধাকে প্রাধান্য দেয়। আমরা অনেক দেশে ভ্রমণ করেছি, কিন্তু বাংলা ট্রাভেলসের টিকিট বুকিং এবং সার্ভিসের মান সত্যিই অনন্য। এখানে সবকিছুই প্রায় নিখুঁতভাবে পরিচালিত হয়। প্রতিষ্ঠানটি প্রতিনিয়ত উন্নতি করছে। দিন-দিন তারা তাদের সার্ভিস এবং কার্যক্রমকে আরও প্রফেশনাল এবং গ্রাহক-কেন্দ্রিক করে তুলছে।  পরে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। শেষ ভাগে বাংলা ট্রাভেলসের নিবেদিত কর্মীদের ফুল ও শুভেচ্ছা উপহার দিয়ে সম্মান জানানো হয়।