ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশি নিহত
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৬:২৯ এএম, ৭ মার্চ ২০২৬ শনিবার
আজকাল রিপোর্ট
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। এতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার মরদেহ দেশে পাঠাবার উদ্যোগ নেয়া হয়। তবে বিমান যোগাযোগ এখনো স্বাভাবিক হয়নি। ইরানের হামলায় পাকিস্তানি, নেপালি ও বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। এর মধ্যে ১৫২টি ধ্বংস করা হয়েছে। পাশাপাশি দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, মোট ৫৪১টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৫০৬টি প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।
