শনিবার   ০৭ মার্চ ২০২৬   ফাল্গুন ২৩ ১৪৩২   ১৮ রমজান ১৪৪৭

নিউইয়র্কে এসএসসি ২০০৩ ব্যাচের ইফতার

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৬:২৩ এএম, ৭ মার্চ ২০২৬ শনিবার


আজকাল রিপোর্ট
যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশের এসএসসি ২০০৩ ও এইচএসসি ২০০৫ বর্ষের সাবেক শিক্ষার্থীদের ইফাতর অনুষ্ঠান গত ২ মার্চ নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত ওজোন পার্কে অনুষ্ঠিত হয়। স্থানীয় বৈঠক খানা রেস্টুরেন্টে আয়োজিত এ ইফতার ও দোয়া অনুষ্ঠান দীর্ঘদিন পর একই ব্যাচের সহপাঠী ও বন্ধুদের মিলন মেলায় পরিণত হয়। প্রবাস জীবনের শত ব্যস্ততার মধ্যেও শিক্ষা জীবনের শুরুর দিনের স্মৃতি রোমন্থনের জন্য সবাই যথাসময়ে হাজির হন ইফতার অনুষ্ঠানে। অনেক দিন পর কাছের সহপাঠি ও বন্ধুদেও সঙ্গে শৈশব ও কৌশরের কথা মনে করে স্মৃতি কাতর হয়ে উঠেন। পাশাপাশি সবার বর্তমান অবস্থা, কর্মক্ষেত্র ও ভবিষ্যত পরিকল্পনাও স্থান করে নেয় ঘরোয়া এই আড্ডায়। অনুষ্ঠানে উপস্থিত বন্ধুরা সুখে-দুখে প্রয়োজনে একে অপরের পাশে থাকা ও একসঙ্গে জনহিতকর কাজের প্রত্যয় ব্যক্ত করেন।