আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশনের ইফতার ১১ মার্চ
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৬:২২ এএম, ৭ মার্চ ২০২৬ শনিবার
আজকাল রিপোর্ট
প্রতি বছরের ন্যায় এবারও আগামী ১১ ই মার্চ বুধবার অনুষ্ঠিত হবে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অফ বাংলাদেশ'র ইফতার ও দোয়া মাহফিল। জ্যাকসন হাইটস এর সানাই রেস্টুরেন্ট এন্ড পার্টি হলে এই ইফতার পার্টি ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠানের সভাপতি মোহাম্মদ সেলিম (হারুন ) ও সাধারণ সম্পাদক মাসুদ মোর্শেদ এক যৌথ বিবৃতিতে উক্ত ইফতার মাহফিলে কমিউনিটির সকলকে উপস্থিত থাকার জন্য আন্তরিক ভাবে আমন্ত্রণ এবং সে সাথে পবিত্র মাহে রমজানের রহমত ও যাবতীয় কল্যাণ কামনায় অংশ নেয়ার আহবান জানিয়েছেন।
