বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬   ফাল্গুন ২০ ১৪৩২   ১৬ রমজান ১৪৪৭

আরব দেশগুলোকে যে আশ্বাস দিল ইরান

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:২৫ এএম, ৫ মার্চ ২০২৬ বৃহস্পতিবার

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরান তার আঞ্চলিক প্রতিবেশি দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধ করছে না। গত শনিবার ইরানে মার্কিন হামলার জবাবে এ যুদ্ধ শুধু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। 

মঙ্গলবার (৩ মার্চ) রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাতকারে আরাগচি বলেন, ‘আমরা আমাদের প্রতিবেশীদের ওপর আক্রমণ করছি না। আমরা আক্রমণ করছি মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে। মার্কিন সেনারা পালিয়ে গিয়েও রেহাই পাবে না।’

ইরানি পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, সামরিক সংঘাত এড়াতে কূটনৈতিক আলোচনা চলাকালেই ইসরাইলের সঙ্গে মিলে বিমান হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ‘কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা’ করেছে। এই পরিস্থিতিতে তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের বিরুদ্ধে চাপ সৃষ্টি করার আহ্বান জানান।