জামিন পেলেন আ.লীগ নেতা ইয়াবা বদি
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৩৪ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার
কক্সবাজার থেকে জুলাই-আগস্টে হত্যাযজ্ঞের মামলায় কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক এমপি আবদুর রহমান বদিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্ট থেকে জামিন পান তিনি। আওয়ামী লীগ শাসনামলেই ইয়াবা কেলেংকারিতে জড়িয়ে পড়েন। পরিচিতি পান ইয়াবা বদি হিসেবে।
হত্যা মামলায় ২০২৪ সালের ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে আবদুর রহমান বদিকে গ্রেফতার করের্ যাব। আবদুর রহমান বদি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদির পরিবর্তে তার স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। তিনি দুই দফায় সংসদ সদস্য নির্বাচিত হন।
