শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১৫ ১৪৩২   ১১ রমজান ১৪৪৭

জাতিসংঘর সম্মেলনে বাংলাদেশি আহাদ

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:২৮ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার


একজন উদীয়মান সম্প্রদায়ের নেতা এবং যুব আইনজীবী আহাদ হোসেন জাতিসংঘের পূর্ণাঙ্গ বৃত্তি পেয়েছেন। আগামী ৯-১২ এপ্রিল নিউ ইয়র্ক সিটিতে জাতিসংঘের সদর দফতরে অনুষ্ঠিত ‘ফিউচার উই ওয়ান্ট মডেল ইউনাইটেড নেশনস’ সম্মেলনে অংশ নেবেন। 
আহাদের অসামান্য নেতৃত্ব, নাগরিক সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক বিষয়াবলীতে সক্রিয় অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ এই বৃত্তি প্রদান করা হয়েছে। প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি, আহাদ তার নেতৃত্বে সম্মেলনে অংশগ্রহণকারী একটি দলের নেতৃত্ব দেবেন। চার দিনের শীর্ষ সম্মেলন জুড়ে নীতিগত প্রস্তুতি, কূটনৈতিক কৌশল এবং সমাধানভিত্তিক আলোচনা পরিচালনা করবেন। সম্মেলনের সময় প্রতিনিধিদলটি শেরাটন নিউইয়র্কে অবস্থান করবে। 
একজন আমেরিকান বাংলাদেশী প্রতিনিধি হিসেবে আহাদ আন্তর্জাতিক ইস্যুসমূহ,যেমন জলবায়ু পরিবর্তন, টেকসই অর্থনৈতিক উন্নয়ন, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, মানবাধিকার সুরক্ষা, এবং উন্নয়নশীল দেশের জন্য ন্যায্য অর্থনৈতিক সুযোগ-নিয়ে গঠনমূলক সমাধান উপস্থাপন করবেন। 
আহাদ বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নত করার গুরুত্বের উপর জোর দিয়ে একটি এজেন্ডা সামনে আনবেন। তিনি দক্ষিণ এশিয়ার দীর্ঘমেয়াদী উন্নয়নের স্তম্ভ হিসেবে আঞ্চলিক স্থিতিশীলতা, আন্তঃসীমান্ত সহযোগিতা, যুব কূটনীতি এবং গঠনমূলক সম্পৃক্ততা তুলে ধরার লক্ষ্যে কাজ করছেন। পাশাপাশি, তিনি বিশ্বাস করেন যে জাতিসংঘের কাঠামোর মাধ্যমে বহুপাক্ষিক সংলাপই বৈশ্বিক সংকট মোকাবিলায় সবচেয়ে কার্যকর পথ।

জাতিসংঘে অংশগ্রহণের পর ২১ এপ্রিল আহাদ হোসেন ওহফরধহ অসবৎরপধহ ওসঢ়ধপঃ কর্তৃক ‘ঐরষষ উধু’-এ যোগদানের জন্য আমন্ত্রিত হয়ে ওয়াশিংটন, ডিসির ক্যাপিটল হিলে  যাবেন। আহাদই একমাত্র বাংলাদেশী যিনি ওয়াশিংটন, ডিসির অ্যাডভোকেসি দিবসে যোগদানের জন্য নিশ্চিত হয়েছেন।