শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১৫ ১৪৩২   ১১ রমজান ১৪৪৭

গভীর শ্রদ্ধায় শহীদ দিবস পালিত

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:২৫ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার


 
 
 
নিউইয়র্কে অমর একুশে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বায়ান্ন’র ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে। প্রবাসি বাংলাদেশীদের আমব্রেলা সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটিসহ অসংখ্য রাজনৈতিক ও  সামাজিক সংগঠনের নেতাকর্মীরা এদিন রাত ১২:১ মিনিটে অস্থায়ি শহীদ মিনারে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বাংলাদেশ সোসাইটির উদ্যোগে গত শুক্রবার মধ্যরাতে বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। সোসাইটি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল প্রদান করা হয়।
পবিত্র রমজান মাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ছিলো ভিন্নতা, অনুষ্ঠানে কোন রাজনৈতিক শ্লোগান না দেওয়ার সিদ্ধান্ত হয়। সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের মূল পর্বের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সোসাইটির ট্রাষ্টিবোর্ড সদস্য আব্দুর রহিম হাওলাদার, মোহাম্মদ আতরাউল আলম,  ও কাজী সাখাওয়াত হোসেন আজম এবং সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন দেওয়ানসহ সোসাইটির কর্মকর্তারা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
পরক্ষণেই সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনকারী সংগঠনগুলোর নামের তালিকা উপস্থাপন করেন এবং সংগঠনগুলো একে একে লাইনে দাঁড়িয়ে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিট থেকে একে একে পুষ্পস্তবক অর্পণ করেছে। এসময় বাংলাদেশ সোসাইটি, বিএনপি, আওয়ামী লীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ, আওয়ামী পরিবার, বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা,  গোল্ডেন এজ হোমকেয়ার, চট্টগ্রাম সমিতি, কুইন্স বাংলাদেশ সোসাইটি, বৃহত্তম লাকসাম ফাউন্ডেশন ইউএসএ, গ্রেটার খুলনা সোসাইটি ইউএসএ, জেনারেশন ৭১, কুষ্টিয়া জেলা এসেসিয়েশন ইউএসএ, কিশোরগঞ্জ জেলা সমিতি ইউএসএ, প্রবাসী সিরাজগঞ্জ জেলা সমিতি, সর্থ বেঙ্গল ফাউন্ডেশন, ব্রাক্ষণবাড়িয়া সোসাইটি ইউএসএ, চাঁদপুর ফাউন্ডেশ নিউইয়র্ক, বিন্দাবন্দ এলামনাই এসোসিয়েশন, হবিগঞ্জ জেলা সমিতি, কুষ্টিয়া জেলা সমিতি, নবাবগঞ্জ এসোসিয়েশন প্রভৃতি সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। 
    
শুরুতেই বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে প্রথমে সোসাইটির পক্ষ থেকে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় সোসাইটির কর্মকর্তা ও ট্রাষ্টিবোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় অমর একুশের গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি...’ পরিবেশিত হয়। এর আগে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।     
অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শুরুর আগে সভাপতি আতাউর রহমান সেলিম তার বক্তব্যে বাংলাদেশ সোসাইটিকে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের আমব্রেলা সংগঠন হিসেবে উল্লেখ করে বলেন, এই সোসাইটি আমাদের সবার। এখানে কোন রাজনীতি নেই। কেউ কোন রাজনৈতিক শ্লোগান দেবেন না। তিনি শান্তিপূর্ণ পরিবেশে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ সোসাইটি আপনার, অমার সবার সংগঠন। তিনি ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।    
অনুষ্ঠানে সোসাইটির অন্যান্য কর্মকতার মধ্যে একুশ উদযাপন কমিটির আহবায়ক আবুল কালাম ভুঁইয়া, সদস্য সচিব মোহাম্মদ হাসান জিলানী ও প্রধান সমন্বয়কারী মফিজুল ইসলাম ভুইয়া রুমি, সহ সভাপতি- কামরুজ্জামান কামরুল, সাংগঠনিক সম্পাদক- ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক- অনিক রাজ, জনসংযোগ ও প্রচার সম্পাদক- রিজু মোহাম্মদ, কার্যকরি সদস্য- জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী,  আবুল কাশেম চৌধুরী উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ ইন্ক-এর উদ্যোগে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নিউইয়র্কে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় পালিত হলো মহান একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ ইন্ক-এর উদ্যোগে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সহযোগিতায় বহির্বিশ্বের সর্ববৃহৎ “সম্মিলিত মহান একুশ উদযাপন” প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়। বাংলা ভাষার জন্য আত্মদানকারী শহীদদের স্মরণে আলোচনা, আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশনায় মুখর ছিল অনুষ্ঠানস্থল। রাত  ৮টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। সম্মিলিত মহান একুশ উদ্যাপন পরিষদ ২০২৬-এর সদস্য সচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ ইনক এর সাধারণ সম্পাদক, মোঃ রহুল আমিন সরকারের পরিচালনায় এই অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি মোঃ গোলাম মোস্তফা। তার পরই শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মাদ উল্লাহ। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন সাংস্কৃতিক দলের শিল্পীরা। এতে অংশ নেন সুশীল সিনহা, চিত্রা রোজারিও, ফাতেমা খান গিনি, মোহাম্মদ শানু, সানজিদা খবির, সান্তনু সাজ্জাদ ও ফাহামিন রহমান টুইঙ্কল। শিশু-কিশোর মেধা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং গ- গ্রুপ এর প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীদের আবৃত্তি পরিবেশনা এবং অনুষ্ঠানে নতুন প্রজন্মের অংশগ্রহণ একুশের চেতনাকে উজ্জ্বল করে তোলে।
সংক্ষিপ্ত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্যে রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন যুক্তরাষ্ট্রের সভাপতি জনাব ফতেনুর আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন উওর আমেরিকা ইনক এর সভাপতি সাবিনা শারমিন নিহার, জাহাঙ্গীরনগর এলামনাই এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি মেঘনা পাল, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন আমেরিকা এর সভাপতি মনোয়ারুল ইসলাম ও সাধারন সম্পাদক প্রভাত বোস, বুয়েট এলামনাই এসোসিয়েশন নিউ ইয়র্ক এর সভাপতি রাজ্জাক চোকদার, আমেরিকান এসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার এন্ড আর্কিটেকট নিউ ইয়র্ক এর সাধারণ সম্পাদক নুরুল হক এবং বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশনের সভাপতি একেএম প্রিন্স আলম। বক্তরা বলেন, একুশ মানে আত্মমর্যাদার সংগ্রাম। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের আত্মত্যাগ বাঙালির জাতীয় পরিচয়ের ভিত্তি স্থাপন করেছে। একুশের মূল আলোচক অধ্যাপক হোসাইন কবির বলেন, “ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি জাতির আত্মপরিচয় ও আত্মার প্রকাশ। একুশ আমাদের শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে।” অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশন করেন জি. এম. ফারুক খান।
সাংস্কৃতিক পর্বের শুরুতে পরিবেশিত হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের পরিবেশনা। প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন পরিবেশন করে “রক্তস্নাত একুশ” নূপুর চৌধুরীর গ্রন্থনা, পরিকল্পনা ও পরিচালনায় এতে অংশ নেন গোলাম মোস্তফা, মোঃ রুহুল আমিন সরকার, নূপুর চৌধুরী,সুশীল সিনহা,চিত্রা রোজারিও, ফাতেমা খান গিনি, মোহাম্মদ শানু, সানজিদা খবির, শান্তুনু সাজ্জাদ ও হৃধান  জাহিদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন উত্তর আমেরিকা ইন্ক পরিবেশন করে “বাংলা প্রাণের সুখ” অংশগ্রহন করেন অনুপ দাশ, শুভাশীষ বড়ুয়া, ফারহানা আক্তার, সৌরেণ দাশ
কবিতা সেন, নাসিমা আক্তার, মীর কাদের রাসেল, সাবিনা শারমিন নিহার। জাহাঙ্গীরনগর এলামনাই এসোসিয়েশন অব আমেরিকা উপস্থাপন করে “স্মৃতিতে অমর হলো একুশ যেদিন”।অংশগ্রহণে মেঘনা পাল ও মেরিস্টেলা আহমেদ শ্যামলী। 
বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন একুশভিত্তিক পরিবেশনায় অংশ নেয়। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদ উপস্থাপন করে “রক্তে ভেজা বর্ণমালা”। নীলা ড্যান্স একাডেমি পরিবেশন করে “একুশের গাথা-নৃত্যে কথা”। বহ্নিশিখা সঙ্গীত নিকেতন উপস্থাপন করে “একুশ আমার অহংকার”। রবীন্দ্র একাডেমি অব ইউএসএ পরিবেশন করে “রক্ত স্নাত ২১ আমার কথা মালার ঝুড়ি” এবং অনুপ দাশ ড্যান্স একাডেমি (আড্ডা) পরিবেশন করে “আমার মুক্তি আলোয় আলোয়”। প্রতিটি পরিবেশনায় ভাষাশহীদদের আত্মত্যাগ, বাঙালির সাংস্কৃতিক চেতনা ও প্রবাসে ঐক্যের অঙ্গীকার স্পষ্ট হয়ে ওঠে।
রাত ১২টা ০১ মিনিটে ভাষার জন্য প্রাণদানকারী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ অর্পণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ ইন্ক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন উত্তর আমেরিকা ইন্ক , জাহাঙ্গীর নগর এলামনাই এসোসিয়েশন অব আমেরিকা, রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন যুক্তরাষ্ট্র,শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন আমেরিকা ইন্ক , জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএ ইন্ক , বাংলাদেশ ইউনির্ভাসিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি এলামনাই এসোসিয়েশন অব নিউইয়র্ক (ইটঊঞঅঅঘণ) , ইডেন কলেজ এলামনাই এসোসিয়েশন , বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশন (ইঅচঅ) , আমেরিকান এসোসিয়েশন অব বাংলাদেশী ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্ট নিউইয়র্ক (অঅইঊঅ) , বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ , যুক্তরাষ্ট্র কমান্ড বাংলাদেশী আমেরিকান আর্টিষ্ট ফোরাম , বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদ , বহ্নিশিখা সঙ্গীত নিকেতন , অনুপ দাশ ড্যান্স একাডেমি (আড্ডা) , রবীন্দ্র একাডেমি , নীলা ড্যান্স একাডেমি , অন্তরা সাহা ড্যান্স ট্রুপ্প্স , প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি ইউএসএ , কিশোরগঞ্জ ডিস্ট্রিক এসোসিয়েশন ইউএসএ ইন্ক , ইউনাইডেট হিন্দুস অব ইউএসএ মৈত্রী ফাউন্ডেশন , বাংলাদেশ পূজা সমিতি অব ইউএসএ ইন্ক , শিল্পকলা একাডেমি ইউএসএ ইল্ক,
নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাব ইন্ক, চাটখিল উপজেলা সমিতি ইউএসএ ইন্ক, প্রবাসী শরীয়তপুর সমিতি ইউএসএ ইন্ক, প্রবাসী বেঙ্গলী খ্রীষ্টান এসোসিয়েশন , সবিতা মাদার এন্ড চিলড্রেন ফাউন্ডেশন, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ নিউইয়র্ক ইন্ক, চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইন্ক, বাংলাদেশ বুড্ডিস্ট কমিউনিটি অব নিউইয়র্ক, বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ, ইন্ক, আমেরিকান বাংলাদেশী সিভিল সার্ভিস কালচারাল অরগানাইজেশন,সাতক্ষীরা জেলা সমিতি ইউএসএ ইনক, জগন্নাথ হল অ্যালামনাই এসোসিয়েশন (ঢা.বি), ইউএসএ, বাংলাদেশ লীগ অব আমেরিকাসহ প্রবাসের আরো অনেক সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। সাংস্কৃতিক পর্বের উপস্থাপনায় ছিলেন গোলাম মোস্তফা, সাবিনা শারমিন নিহার, নূপুর চৌধুরী ও মোঃ রুহুল আমিন সরকার।