শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

শিবলী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:০২ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার


 
 
আবু আব্দুল্লাহ এম ছালেহ শিবলী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব হলেন।  সরকারের প্রজ্ঞাপন জারি করে আবু আব্দুল্লাহ এম ছালেহ শিবলীকে প্রেস সচিব এবং আতিকুর রহমান রুমনকে অতিরিক্ত প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহের নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি/আধা-সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে সরকারের সচিব পদমর্যাদা ও বেতন (৭৮ হাজার টাকা) সহ প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
এই নিয়োগ হবে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে।
অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, তিনি অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি/আধা-সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব পদে গ্রেড-২ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদান করবেন। এ নিয়োগও প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক।
শিবলী ঢাকা রিপোটার্স ইউনিটির সাবেক সাধারন সম্পাদক। পেশাগত জীবনে দৈনিক বাংলাবাজার, মানবজমিন, ইউএনবি, চ্যানেল আই টেলিভিশন ও কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।