শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৬ শা'বান ১৪৪৭

বিজয় মিছিল নয়।। দোয়ার নির্দেশ তারেক রহমানের

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৪১ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার


 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পর নেতাকর্মীদের কোনো বিজয় মিছিল না করার নির্দেশনা দিয়েছেন। সবাইকে ধৈর্য ও সহনশীল হবার আহবান জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, এমন কিছু করবেন না যাতে বাংলাদেশের মানুষ অখুশি হয়। আমাদের আনন্দ উল্লাসের চেয়ে জনগনের প্রতি দায়িত্ব আরও বেশি।  

তারেক রহমানের প্রেস উইং থেকে জানানো হয়, নেতাকর্মীদের কোনো বিজয় মিছিল না করার নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর বদলে শুক্রবার বাদ জুমা মসজিদের বিশেষ দোয়া ও বিভিন্ন উপাসনালয়ে প্রার্থনা আয়োজনের নির্দেশ দিয়েছেন তিনি।