শনিবার   ১৪ মার্চ ২০২৬   ফাল্গুন ২৯ ১৪৩২   ২৫ রমজান ১৪৪৭

জার্মানিতে সাইবার হামলার দায়ে তরুণ আটক

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:১৩ পিএম, ৯ জানুয়ারি ২০১৯ বুধবার

জার্মানিতে এ যাবতকালের সর্ববৃহৎ সাইবার হামলা চালানোর দায়ে ২০ বয়সী এক তরুণকে আটক করেছে দেশটির পুলিশ।

চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেলসহ দেশটির শত শত রাজনীতিবিদ এ সাইবার হামলার শিকার হয়েছিলেন। এ ছাড়া সাইবার হামলার মাধ্যমে হাতিয়ে নেয়া তাদের ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে ফাঁস করে দেয়া হয়।

মধ্যাঞ্চলীয় প্রদেশ হেসে অবস্থিত এ ব্যক্তির বাসভবনে পুলিশ তল্লাশি চালিয়েছে। তবে ওই অপরাধীর নাম-পরিচয় ও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত খবরে বলা হয়েছে, আটক তরুণ হামলার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে।

এ ছাড়া সাইবার হামলার সঙ্গে বিদেশি কোনো নিরাপত্তা সংস্থার যোগসাজশ নেই বলেও ওয়েবসাইটের খবরে উল্লেখ করা হয়।