রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

রাষ্ট্রদূত হত্যার বিচার

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:১১ পিএম, ৯ জানুয়ারি ২০১৯ বুধবার

তুরস্কে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে কারলোভ হত্যাকাণ্ডে সন্দেহভাজন ২৮ ব্যক্তির বিচার শুরু করেছে তুরস্ক।

২০১৬ সালের ১৯ ডিসেম্বর আঙ্কারায় একটি আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনের সময় পদচ্যুত পুলিশ সদস্য মেভলুত মের্ত আলতিনতাসের গুলিতে নিহত হন কারলোভ।

দুই বছরেরও বেশি সময় পর এ হত্যাকাণ্ডের বিচার শুরু করেছে তুরস্ক। সন্দেহভাজন ১৬ জনের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কার্যক্রম এবং ১২ জনের বিরুদ্ধে সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যোগসাজশ থাকার অভিযোগ আনা হয়েছে।