রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

চীনে স্কুলে ছুরি হামলা

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:০৭ পিএম, ৯ জানুয়ারি ২০১৯ বুধবার

চীনের রাজধানী বেইজিংয়ে একটি প্রাথমিক স্কুলে এক ব্যক্তির ছুরি হামলায় ২০ শিশু আহত হয়েছে। গ্রেফতার হয়েছে হামলাকারী।

মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে বেজিংয়ের শিনচেং জেলার প্রথমসারির প্রাথমিক স্কুলে এ ঘটনা ঘটে।

সোশ্যাল মিডিয়ার পোস্টে বলা হয়, শিশুদের মাথায় ছুরির আঘাত লেগেছে।

গ্লোবাল টাইমস ট্যাবলয়েড জানায়, হামলা হয়েছে হাতুড়ি দিয়ে। হামলাকারীর উদ্দেশ্য কী ছিল, তা জানা যায়নি।

২০১৭ সালের জানুয়ারিতে চীনের দক্ষিণাঞ্চলে এক ব্যক্তি একটি নার্সারি স্কুলের ১২ শিশুকে ছুরিকাঘাত করেছিল। বিবিসি।