ট্রাম্প-মোদি ফোনালাপ
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:৪৯ পিএম, ৯ জানুয়ারি ২০১৯ বুধবার
ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবার দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি ও আফগানিস্তান বিষয়ে কথা বলেছেন তারা।
মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউস।
বিবৃতিতে বলা হয়, ফোনালাপে চলতি বছর নয়াদিল্লি-ওয়াশিংটনের কৌশলতগত সম্পর্ক দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার বিভিন্ন পদক্ষেপ, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও উন্নয়ন এবং আফগানিস্তানে সহযোগিতার বিষয়ে একমত হয়েছেন দুই নেতা। রয়টার্স।
