শনিবার   ১৪ মার্চ ২০২৬   ফাল্গুন ২৯ ১৪৩২   ২৫ রমজান ১৪৪৭

বেইজিংয়ে হাতুড়ি হামলায় আহত ২০ স্কুল শিশু

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:০৫ পিএম, ৯ জানুয়ারি ২০১৯ বুধবার

চীনের রাজধানী বেইজিংয়ে শিশুদের একটি প্রাইমারি স্কুলে একটি হামলার ঘটনায় ২০ শিশু আহত হয়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, মঙ্গলবার চীনের শিচেং জেলার ঝুয়ানউ নর্মাল এক্সপেরিমেন্টাল অ্যাফ্লিয়েটেড নাম্বার ওয়ান প্রাইমারি স্কুলে স্থানীয় সময় বেলা ১১টায় এক ব্যক্তি হাতুড়ি নিয়ে শিক্ষর্থীদের ওপর হামলা চালায়।

হামলায় তিন শিশু গুরুতর আহত হয়েছে। তবে তাদের অবস্থা স্থিতিশীল। এই হামলার জন্য সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। তবে কি কারণে তিনি ওই হামলা চালিয়েছেন, তা এখনো স্পষ্ট নয়।

 

পুলিশ জানিয়েছে, হামলাকারী ওই ব্যক্তির সংক্ষিপ্ত নাম যিয়া। তিনি একটি শ্রম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের আওতায় স্কুলটির দৈনিক রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত ছিলেন।

শিচেং জেলার তরফ থেকে জানানো হয়েছে, অন্যান্য সরকারি কর্মকর্তাদের সঙ্গে পূর্ণ তদন্তে তারা এক সঙ্গে কাজ করবে। সহিংস অপরাধের ঘটনা চীনে খুবই বিরল। তবে সাম্প্রতিক বছরগুলোতে স্কুল শিক্ষার্থীদের ওপর বেশ কয়েকবার হামলার ঘটনা ঘটেছে।