মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬   কার্তিক ১২ ১৪৩৩   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলো সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলনকে

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৩৪ এএম, ৩১ অক্টোবর ২০২৫ শুক্রবার

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে তাকে ফেরত পাঠানো হয়।

 

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চিকিৎসার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংকক যাওয়ার কথা ছিল তার। এ প্রসঙ্গে ইমিগ্রেশন সূত্র জানায়, তার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় তাকে দেশ ছাড়তে দেওয়া হয়নি।

 

এ বিষয়ে নিজের ব্যাখ্যায় ড. মিলন বলেন, আমি পুরোনো পাসপোর্ট নিয়ে গিয়েছিলাম। সেখানে ‘মিলন’ নামটি লেখা নেই। আমার ভুলের কারণে ফিরতে হয়েছে। আমি রাতের ফ্লাইটে ব্যাংকক যাচ্ছি।