সোমবার   ১৬ মার্চ ২০২৬   চৈত্র ১ ১৪৩২   ২৭ রমজান ১৪৪৭

হোয়াইট হাউজের ভারপ্রাপ্ত চিফ অব স্টাফের নাম ঘোষণা ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৪৭ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৮ শনিবার

মার্কিন প্রেসিডেন্ট বাসভবন ও কার্যালয় হোয়াইট হাইজের নতুন ভারপ্রাপ্ত চিফ অফ স্টাফ হিসেবে মিক মালভেনির নাম প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৫১ বছর বয়সী মিক মালভেনি এর আগে ‘অফিস অব ম্যানেজমেন্ট এন্ড বাজেট’ এর পরিচালক হিসেবে দায়িত্ব পালণ করেছেন।

তিনি হোয়াইট হাউজের বর্তমান চিফ অব স্টাফ জেনারেল জন কেলি’র স্থলাভিষিক্ত হবেন যিনি চলতি বছরের শেষে তার পদ থেকে সড়ে দাড়াচ্ছেন। - খবর বিবিসি’র

নতুন ভারপ্রাপ্ত চিফ অব স্টাফের নাম প্রকাশ প্রসঙ্গে এক টুইট বার্তায় ট্রাম্প মিক মালভেনিকে একজন ‘মহৎ দেশপ্রেমী’ হিসেবে উল্লেখ করেন।

 

তিনি বলেন, প্রশাসনে যখন তিনি ছিলেন, তখন বেশ চমৎকার কাজ করেছেন। ট্রাম্প বলেন, ‘আমি তার সঙ্গে এক হয়ে যুক্তরাষ্ট্রকে আবার মহৎ করতে কাজ করে যেতে চাই।’

গেলো বছর প্রখ্যাত অনুসন্ধানী সাংবাদিক বব উডওয়ার্ডে’র প্রকাশিত এক বইয়ে উল্লেখ করা হয় মিক মালভেনি প্রেসিডেন্ট ট্রাম্পকে ‘ইডিয়ট’ বলে সম্বোধন করেছেন। এছাড়াও তিনি ‘তাকে (ট্রাম্পকে) কোন ব্যাপারে রাজী করানো যুক্তিহীন’ বলেও মন্তব্য করেছেন বলে জানানো হয়।

এরপর, চলতি বছরের শুরুর দিকে মিক মালভেনিকে চাপ প্রয়োগ করে প্রেসিডেন্ট ট্রাম্পকে ‘ইডিয়ট’ বলে সম্বোধনের ব্যাপারটি অস্বীকার করানো হয়।