শনিবার   ১৪ মার্চ ২০২৬   ফাল্গুন ২৯ ১৪৩২   ২৫ রমজান ১৪৪৭

নারীদের নিয়ে অশোভন মন্তব্য করে বিপাকে ফরাসি ঔপন্যাসিক

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:৩৩ পিএম, ৮ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

কোনো নারীর বয়স ৫০ পেরিয়ে গেলে তাকে ভালোবাসা সম্ভব না বলে মন্তব্য করে বিপাকে পড়েছেন ফ্রান্সের জনপ্রিয় লেখক ও উপস্থাপক ইয়ন ময়স্ক।

এ ফরাসি লেখকের বয়সও ৫০ চলছে। গ্লোসি ম্যাগাজিনকে তিনি বলেন, এখন আসুন। এটি বেশি বলা হবে না। এটি সম্ভব না- খুব, খুব বেশি বয়স হলে।

উপন্যাসের জন্য বেশি কিছু পুরস্কার পাওয়া ময়স্ক বলেন, পঞ্চশে পা রাখা নারীদের তার কাছে দৃশ্যমান মনে হয় না। কিশোরীদের শরীর আমার পছন্দ। আর ২৫ বছর বয়সী নারীদের শরীর অসাধারণ। কিন্তু ৫০ বছর বয়সী নারীদের শরীর অসাধারণ কিছু না।

এ কথাসাহিত্যিক আরও বলেন, এশীয় নারীদের সঙ্গে প্রেম করতে তিনি পছন্দ করেন। বিশেষ করে কোরীয়, চীনা ও জাপানি নারীরা।

তার প্রথম উপন্যাসের জন্য মর্যাদাপূর্ণ প্রিক্স গনকোর্টসহ বেশ কিছু পুরস্কার পেয়েছেন ময়স্ক। নারীদের নিয়ে এমন মন্তব্যের পর সামাজিকমাধ্যমে ব্যাপক সমালোচনার মধ্যে পড়েছেন তিনি।

ফরাসি কৌতুক অভিনেতা ম্যারিনা ফয়স বলেন, তার বয়স এখন ৪৯ বছর চলছে। ওই লেখকের সঙ্গে তার প্রেম করার বসয় এক বছর ১৪ দিন পর শেষ হবে।

ইয়ন ময়স্ককে সমালোচনা করে একজন লিখেছেন, তার এ মন্তব্যের পর বৃদ্ধ নারীরা স্বস্তির নিঃশ্বাস নিতে পারেন।