যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের দুদিনের শান্তি আলোচনা শুরু বুধবার
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:৩০ পিএম, ৮ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
আফগানিস্তানের তালেবান প্রতিনিধিদের সঙ্গে বুধবার কাতারে দুদিনের শান্তি আলোচনায় বসতে যাচ্ছেন মার্কিন কর্মকর্তারা। এতে আফগান সরকারের কোনো অংশগ্রহণ থাকবে না বলে এক জ্যেষ্ঠ তালেবান সদস্য বলেছেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য জানিয়েছে। আলোচনায় আফগান সরকারের কর্মকর্তাদের যুক্ত করতে আঞ্চলিক শক্তিগুলো তালেবানকে বারবার অনুরোধ জানিয়েছিল। কিন্তু তালেবান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
তালেবান বলছে, গত ১৭ বছর ধরে চলা যুদ্ধে তাদের মূল শত্রু হচ্ছে যুক্তরাষ্ট্র। আর আফগান সরকার হচ্ছে যুক্তরাষ্ট্রের পুতুল।
মার্কিন বিশেষ দূত জালমি খালিলজাদের সঙ্গে তালেবানের চতুর্থ বৈঠক হবে এটা।
নাম প্রকাশে অনিচ্ছুক আফগান তালেবানের শীর্ষ কর্মকর্তারা বলেন, দুপক্ষের মধ্যে আলোচনার পর আমরা দোহায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বসতে যাচ্ছি। বুধ ও বৃহস্পতিবার এ বৈঠক হবে।
তবে আফগান সরকারের সঙ্গে বসতে তালেবানকে রাজি করতে চেষ্টা করেছে ইরান ও পাকিস্তান। কিন্তু তালেবান বলছে, যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোনো দেশে এ বৈঠকে থাকবে না।
তবে গত ডিসেম্বরের বৈঠকে সৌদি আরব, পাকিস্তান ও আরব আমিরাতের প্রতিনিধিরা ছিলেন। এক তালেবান নেতা বলেন, এখন মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আমরা বৈঠকে বসতে চাচ্ছি।
