সিরিয়ায় আইএসের দুই মার্কিন যোদ্ধা আটক
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:১৭ পিএম, ৮ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
সিরিয়ায় আইএসের দুই মার্কিন যোদ্ধাকে আটক করেছে সিরিয়ান সেনাবাহিনী। মার্কিন সমর্থিত সিরিয়ান সেনাবাহিনীর জোটের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
রোববার সিরিয়ার সেনাবাহিনী জানায়, আটকৃতকরা যুক্তরাষ্ট্রের টেক্সাসের ক্রিস্টোপার ক্লাক ও অপরজন হলেন জাহিদ আবেদ আল হামিদ।
জোট জানায়, সিরিয়ার সাধারণ নাগরিকদের ওপর হামলার পরিকল্পনার সময় তাদের আটক করা হয়।
আয়ারল্যান্ড ও পাকিস্তান থেকে সন্দেহভাজন যোদ্ধাদের সঙ্গে তাদের গ্রেফতার করা হয়। আইরিশ নাগরিক এ গ্রুপটি পরিচালনা করত।
পেন্টাগনের মুখপাত্র রবার্টসন গণমাধ্যমকে জানায়, আমরা মার্কিন নাগরিকদের ব্যাপারে সচেতন থাকব। আইএসের জন্য যুদ্ধরত আটক দুই মার্কিন নাগরিক বর্তমানে কারাবন্দী রয়েছে।
