শনিবার   ১৪ মার্চ ২০২৬   ফাল্গুন ২৯ ১৪৩২   ২৫ রমজান ১৪৪৭

স্ত্রীসহ চীন সফরে কিম জং উন

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৫২ পিএম, ৮ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

চীন সফরে গেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে চার দিনের এ অঘোষিত রাষ্ট্রীয় সফরে বেইজিং পৌছেন তিনি।

আগামী ১০ জানুয়ারি পর্যন্ত চীনে সফর করবেন কিম। এই সফরে তার স্ত্রী রি সোল-জু সঙ্গে রয়েছেন বলে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে। - খবর বিবিসি’র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিমের দ্বিতীয় সাক্ষাতের বিষয়ে আলোচনার মধ্যেই চীনে পা রাখলেন কিম। কিম এবং ট্রাম্প গত বছরের জুনে সাক্ষাত করেছিলেন। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার সঙ্গে মার্কিন ক্ষমতাসীন কোন প্রেসিডেন্টের এটাই ছিল প্রথম বৈঠক।

 

1.স্ত্রীসহ চীন সফরে কিম জং উন

সোমবার দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহ্যাপ নিউজ এক প্রতিবেদনে জানায়, একটি উত্তর কোরীয় ট্রেনকে চীন-উত্তর কোরিয়া সীমান্ত পার হতে দেখা গেছে। এ সময় সীমান্তবর্তী শহর ড্যানডং’য়ের ট্রেন স্টেশনের কাছে চলাচলের পথে ব্যারিকেড প্রদান করা হয় ও ব্যাপক সংখ্যক নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়।

এ খবর প্রকাশের পর থেকেই কিম জং উনের চীন সফর নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়। পরবর্তীতে মঙ্গলবার উভয় দেশের সংবাদমাধ্যম কিমের চীন সফরের সংবাদ নিশ্চিত করে। তারা জানায় মঙ্গলবার ভোরে কিমকে বহনকারী ট্রেনটি বেইজিং স্টেশনে পৌছেছে।

 

2.স্ত্রীসহ চীন সফরে কিম জং উন

গত এক বছরেরও কম সময়ে এ নিয়ে চারবার চীনে সফর করলেন কিম। এবারের সফরে তার সঙ্গে উত্তর কোরিয়ার বেশ কয়েকজন কর্মকর্তাও রয়েছেন।

মঙ্গলবার কিমের ৩৫তম জন্মদিন, যদিও পিয়ংইয়ংয়ের তরফ থেকে কখনওই কিমের জন্ম তারিখ নিশ্চিত করা হয়নি। উত্তর কোরিয়ার গুরুত্বপূর্ণ কূটনৈতিক সহযোগী দেশ হলো চীন। এছাড়া উত্তর কোরিয়ার অন্যতম প্রধান বাণিজ্য এবং সহায়তা প্রদানকারী দেশও তারা।