রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

ত্বক ফর্সা করার প্রসাধনী নিষিদ্ধ করলো রুয়ান্ডা

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৫১ পিএম, ৮ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

ত্বক ফর্সা করার প্রসাধনী নিষিদ্ধ ঘোষণা করেছে পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডা। সম্প্রতি দেশটির সরকার এক জারির আদেশের মাধ্যমে দেশটির সকল প্রসাধনীর দোকান থেকে ত্বক ফর্সা করার সব ধরণের প্রসাধনী নিষিদ্ধ করে।

আফ্রিকার দেশসমূহের বাজারে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারের ত্বক ফর্সা করার প্রসাধনী বিক্রি হয়ে থাকে।

অনেকেই ধারণা করছেন সরকার কর্তৃক ত্বক ফর্সাকারী প্রসাধনীর ওপর নিষেধাজ্ঞা আরোপের এ সিদ্ধান্ত দেশটির নারীদের অবৈধ প্রসাধনী ব্যবহারের ক্ষেত্রে উৎসাহিত করবে যা তাদের ত্বক ও স্বাস্থের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।