শনিবার   ১৪ মার্চ ২০২৬   ফাল্গুন ২৯ ১৪৩২   ২৫ রমজান ১৪৪৭

আইএমএফের প্রধান অর্থনীতিবিদ হলেন গীতা গোপিনাথ

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৪৯ পিএম, ৮ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর প্রধান অর্থনীতিবিদ হিসেবে যোগ দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন অর্থনীতিবিদ গীতা গোপিনাথ।

আইএমএফ এর প্রধান অর্থনীতিবিদ পদে এই প্রথমবারের মতো কোনো নারী দায়িত্ব গ্রহণ করলেন। গীতা গোপিনাথ সংস্থাটির পূর্ববর্তী প্রধান অর্থনীতিবিদ মরিস অবসফেল্ডের স্থলাভিষিক্ত হয়েছেন।- খবর ইন্ডিয়ান এক্সপ্রেসে’র

তিনি এর আগে যুক্তরাষ্ট্রের হার্ভাড ইউনিভার্সিটিতে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। 'বিনিময় হার' নিয়ে কাজ করে বেশ সুনাম কুড়িয়েছিলেন তিনি।

 

গেলো বছরের পহেলা অক্টোবর আইএমএফ তাকে প্রতিষ্ঠানটির প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিয়োগের ঘোষণা প্রদান করেছিলো। পূর্ববর্তী প্রধান অর্থনীতিবিদ মরিস অবসফেল্ড অবসর গ্রহণের পর তিনি সংস্থাটির প্রধান অর্থনীতিবিদ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। গীতা গোপিনাথের জন্ম ভারতের কর্ণাটক রাজ্যের মাইজোর শহরে। তিনি পড়াশুনা করেছেন দিল্লি ইউনিভার্সিটি, দিল্লি স্কুল অব ইকোনোমিকস ও ইউনিভার্সিটি অব ওয়াশিংটনে। ২০০১ সালে প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে পিএইচডি করার পর শিকাগো ইউনিভার্সিটিতেও সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন তিনি। ২০০৫ সালে গীতা গোপিনাথ হার্ভাডে যোগ দেন।