শনিবার   ১৪ মার্চ ২০২৬   ফাল্গুন ২৯ ১৪৩২   ২৫ রমজান ১৪৪৭

যত সন্তান, ততো পুরস্কার!

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৪৪ পিএম, ৮ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

সারা বিশ্বে যখন জনসংখ্যা নিয়ন্ত্রণের চেষ্টা চলছে সেই সময় জনসংখ্যা বাড়ানো নিয়ে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে পশ্চিম জাপানের নাগিতে।

জানা গেছে, যে পরিবার যত বেশি সন্তানের জন্ম দেবে, ততো বেশি পুরস্কার পাবেন তারা। প্রথম সন্তানের জন্মের পর দেয়া হবে ১ লক্ষ ইয়েন (৬১ হাজার টাকা), দ্বিতীয় সন্তানের জন্মের পর দেয়া হবে দেড় লক্ষ ইয়েন (৯২ হাজার টাকা), তৃতীয় সন্তান জন্মালে দেয়া হবে ৪ লক্ষ ইয়েন (২ লক্ষ ৪৩ হাজার টাকা)। এমনকি সন্তানের জন্ম হওয়ার পর দম্পতিদের সস্তায় ঘর ভাড়াও দেয়া হয় বলে জানা গেছে।

সন্তানদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। সে যদি শহরের বাইরে কোনো স্কুলে পড়তে যায়, পুর প্রশাসনের তরফ থেকে যাতায়াতের খরচ দেয়া হয়। জানা গেছে, পশ্চিম জাপানের এই শহরটিতে জনসংখ্যা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।