মঙ্গলবার   ০৫ মে ২০২৬   বৈশাখ ২২ ১৪৩৩   ১৮ জ্বিলকদ ১৪৪৭

২০১৯-এই বিশ্বযুদ্ধ! ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী...

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৩৮ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৮ শনিবার

কেউ ২০১৯-কে যদি শান্তির বছর ভেবে থাকেন, তিনি ভুল ভাবছেন। অন্তত এমনটাই বলছেন ষোড়শ শতকের ফরাসি ভবিষ্যৎদ্রষ্টা নস্ত্রাদামুস।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিরর’ তার এক প্রতিবেদনে জানাচ্ছে, ২০১৯ সাল সম্পর্কে নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী মোটেও সুখকর নয়। অতি হেঁয়ালিপূর্ণ ভাষায় তিনি যে সব সাবধানবাণী শুনিয়ে গিয়েছেন, তার মধ্যে এই বছর সম্পর্কে অতি ভয়াবহ কথা রয়েছে।

নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী জানাচ্ছে, ২০১৯-এ এক দীর্ঘ যুদ্ধের সূচনা ঘটবে। এই যুদ্ধ ক্রমে বিশ্বযুদ্ধের আকৃতিও নিতে পারে।

এখানেই শেষ নয়। নস্ত্রাদামুস নাকি এ কথাও জানিয়েছেন, সহজে শেষ হবে না এই যুদ্ধ। ২০৪৬ সাল পর্যন্ত পৃথিবীর ভাগ্যাকাশে স্থায়ী হবে অশান্তির কালো মেঘ। তিন দশক ব্যাপী এই যুদ্ধে ছিন্নভিন্ন হয়ে যেতে পারে মানব সভ্যতা, এমনটাই বয়ান সেই ভবিষ্যৎবক্তার।

তার গ্রন্থ ‘লে প্রফেতিস’-এ নস্ত্রাদামুস ষোড়শ শতকে বসেই হিটলারের উত্থান এবং ৯/১১-র কথা বলে গিয়েছিলেন। তবে এই সব ভবিষ্যদ্বাণী অতি রহস্যময় ভাষায় কবিতার আকারে লেখা। সেই সব সংকেত পেরিয়ে পৌঁছতে হয় নস্ত্রাদামুসের বাণীতে। তার এই সব কবিতার ব্যাখ্যা নিয়ে বিস্তর মতান্তরও রয়েছে।