শনিবার   ১৪ মার্চ ২০২৬   ফাল্গুন ২৯ ১৪৩২   ২৫ রমজান ১৪৪৭

মায়াপুরে পুরোহিতের ফাঁদে কিশোরী, কীর্তনের নামেই চলত কামের খেলা

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:৩৭ পিএম, ৮ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

মন্দিরে কীর্তন গান করতে যেত ওই নাবালিকা। তখনই সুযোগের ‘সদ্ব্যাবহার’ করেন এই মহারাজ। মন্দিরের ভিতরে কীর্তনের মধ্যেই চলত লালসার খেলা। পুরোহিতের ভোগের শিকার ছিল এক নাবালিকা। 

অষ্টম শ্রেণির এক নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার হলেন এক মন্দিরের মহারাজ। ঘটনাটি ঘটেছে নবদ্বীপ থানার জন্মস্থান পাড়ায়। জানা গিয়েছে, প্রাচীন মায়াপুর জন্মস্থান পাড়ার নিতাই গৌর আশ্রমের মহারাজ দীনকৃষ্ণ দাসের বিরুদ্ধে অভিযোগ, মন্দিরে কীর্তন গান করতে যেত ওই নাবালিকা। সেই সুযোগে বেশ কয়েক দিন অভিযুক্ত এই নাবালিকাকে যৌন হেনস্থা করেন সেই মহারাজ। দিন চারেক আগে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানতে পারেন পরিবারের লোকজন।

এর পরে সোমবার সন্ধেয় নবদ্বীপ থানায় অভিযোগ করেন ওই নাবালিকার ছাত্রীর মা। রাতেই গ্রেপ্তার করা হয় মহারাজকে। আজ অভিযুক্তকে পকসো আইনে কৃষ্ণনগরে বিশেষ আদালতে তোলা হয়। যদিও এলাকার মানুষজন ওই মহারাজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ন মিথ্যা বলে দাবি করেছেন।