মঙ্গলবার   ১৪ জুলাই ২০২৬   আষাঢ় ২৯ ১৪৩৩   ২৮ মুহররম ১৪৪৮

তারকাদের কর ফাঁকি, ব্যাংক হিসাব জব্দের প্রজ্ঞাপন জারি

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:২১ এএম, ২৩ জুন ২০২৫ সোমবার

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর কর ফাঁকি দেওয়ায় বেশ ক’জ তারকা শিল্পীদের ব্যাংক হিসাব জব্দ করতে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেই তালিকায় আছেন ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী’খ্যাত অভিনেত্রী মৌসুমী, নাকয় বাপ্পারাজ, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, সাবিলা নূর।

য় রাজস্ব বোর্ড (এনবিআর) মোট ২৫ জনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে- এই মর্মে একটি নোটিশও তারা প্রকাশ করেছে। তারকাদের ঠিকানায় চিঠিও প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন এনবিআর ঊর্ধ্বতন এক কর্মকর্তা।

তিনি বলেন, ‘সময়মতো কর পরিশোধ না করায় বেশ কয়েকজন তারকার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকজন তাদের কর পরিশোধ করেছেন। কয়েকজন সময় নিয়েছেন। কর পরিশোধ হলেই ব্যাংক হিসাবে সব ঝামেলা মিটে যাবে।’

 

কর অঞ্চল-১২’র সহকারী কর কমিশনার জনাব কাজী রেহমান সাজিদ মন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ২৫ জনের তালিকায় আরও আছেন খল অভিনেতা আহমেদ শরীফ, নুসরাত ইয়াসমিন তিশার নামও।