শনিবার   ১৪ মার্চ ২০২৬   ফাল্গুন ২৯ ১৪৩২   ২৫ রমজান ১৪৪৭

৪ দিনের চীন সফরে কিম

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৩৭ পিএম, ৮ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন চারদিনের সফরে চীনে পৌঁছেছেন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং আমন্ত্রণে এ সফরকে মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিমের দ্বিতীয় বৈঠকের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।

মঙ্গলবার আলজাজিরা জানায়, গতকাল সোমবার বিকালে ব্যক্তিগত ট্রেনে চড়ে কিম সস্ত্রীক চীনে যাত্রা করেন। উত্তর কোরীয় শীর্ষ কর্মকর্তার একটি দলও তার সঙ্গে আছে।

মঙ্গলবার সকালে কিমকে নিয়ে এ ট্রেন বেইজিংয়ের একটি রেলস্টেশনে পৌঁছে। চীনের উত্তরাঞ্চলীয় সীমান্ত দিয়ে ট্রেনটি প্রবেশ করার সঙ্গে সঙ্গে বেইজিংয়ের স্টেশনটি নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রণে নিয়ে নেয়।

আল জাজিরা জানায়, এ সফরে মিত্র চীনের সঙ্গে কিম বাণিজ্য ও অর্থনৈতিক সহায়তা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।

উত্তর কোরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা ও চাপ প্রত্যাহার না করলে যুক্তরাষ্ট্রের ব্যাপারে অন্য ব্যবস্থা নেওয়া হবে বলে হুমকি দেন কিম। তার এক সপ্তাহের মধ্যে তিনি চীনে এ সফর করলেন।

আগের বছর কিম চীনে তিনবার সফর করেন। ট্রাম্প এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জা-ইনের সঙ্গে সাক্ষাৎ করার আগে পরে কিম এসব সফর করেছিলেন। এর মধ্যে দিয়ে ট্রাম্পের সঙ্গে নতুন করে আলোচনায় বসার ইঙ্গিত দেখা দিয়েছে।

তবে বিশ্লেষকরা এও মনে করছেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার চলমান বাণিজ্যযুদ্ধের ফায়দা নিতে চাচ্ছেন কিম। তিনি চান যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়ার সম্পর্কের মধ্যে চীনও সম্পৃক্ত হোক। ফলে ট্রাম্পের সঙ্গে দর কষাকষিতে তার অবস্থান আরও সুদৃঢ় হয়।