খেয়েই মরতে চান যিনি!
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৩৪ পিএম, ৮ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
কেসি কিং। যুক্তরাষ্ট্রের জর্জিয়ার বাসিন্দা। বয়স ৩৪। তার ইচ্ছা মৃত্যু পর্যন্ত খেয়ে যাওয়া। এরই মধ্যে তার ওজন দাঁড়িয়েছে ৭০৭ পাউন্ড (৩২০ কেজি)। তারপরও কোনো অবস্থাতেই নিজের খাওয়া নিয়ন্ত্রণে আনতে রাজি নন তিনি। জাঙ্ক ফুড খেতে খেতে তার এই অবস্থা হয়েছে।
আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেল টিএলসির বুধবার এক রিয়েলিটি শোতে কেসি অংশ গ্রহণ করেন। সেখানে তিনি বলেন, ‘আমি মৃত্যু পর্যন্ত খেতেই থাকবো।’
অনুষ্ঠানে দেখা গেছে, কেসি কিং নিজের ঘরের মধ্যে থাকেন সবসময়। বিছানার ওপর বসে বেশিরভাগ সময় খেতে থাকেন। সঙ্গে ভিডিও গেম খেলেন। এর বাইর ঘুমানো ছাড়া তার আর তেমন কোনো কাজ বা চিন্তাও নেই।
অত্যাধিক মোটা হওয়ার কারণে তার শরীরের সঙ্গে খাপ খায় এমন কোনো পোশাক তৈরি হয় না।
কেসি কিং বলেন, ‘আমি সাধারণত দুপুরে ঘুম থেকে উঠি। উঠে আগে খাবার খাই। এরপর টিভি দেখি ও গেম খেলি। জর্জিয়ায় এখন খুব গরম। আর আমার পোশাক খুবই আটোসাটো। যে কারণে আমি সেগুলো পরতে পারি না।’
